স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন । সেই সাথে পরিষদের প্রথম সভায় অংশ গ্রহন করেন তারা। সভায় মৌলভীবাজার জেলাকে প্রথম শ্রেণীর জেলায় উত্তির্ণ করার লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন পরিষদের সদস্যরা।
২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় মৌলভীবাজার জেলা পরিষদের নব নির্বাচিত
চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিক ভাবে যোগদান করতে জেলা পরিষদ কার্যালয়ে যান। সেখানে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাদেরকে স্বাগত জানান। পরে জেলা পরিষদ মিলনায়তনে নব নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, নির্বাচিত নারী ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেণ। সভায় জেলা পরিষদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জেলার সার্বিক উন্নয়নের লক্ষে কাজ করা প্রত্যায় ব্যক্ত করেন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.