শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদের বদলী জনিত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরীর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন ও আব্দুল আউয়াল এর যৌথ সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবধিত ব্যক্তি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাবেক সংসদ সদস্য মো: আহাদ মিয়া, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, আশিন্দ্রোন ইউনিয়নের চেয়য়ারম্যান রনেন্দ্র প্রসার বর্ধন ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার ও দৈনিক যুগান্তর এর শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ আবু জাফর মো: সালাউদ্দিন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.