কুলাউড়া অফিস॥ “দেশ গড়ার শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার ছয়টি ইউনিয়নের দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে এক মতবিনিময় সভা ও আলোচনা সভা করেছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীন শিক্ষাবিদ আলহাজ্ব মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সুমন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বর্ণালী পাল, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খুশি, সদস্য হাজী লাল মিয়া, ইমরুল ইসলাম, প্রতিভা রানী দে প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.