ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে পণ্যের গায়ে অতিরিক্ত মৃল্য নির্ধারন করে বিক্রয়, ওজনে কারচুপির অপরাধে হামদর্দ সহ চার ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়।
২৯ জানুয়ারী রবিবার মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিম এর নেতৃত্বে শহরের পুরাতন হাসপাতাল সড়ক হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশসহ ৪টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শহরের সেলিম মাংস হাউসকে ৫ হাজার টাকা, পুরাতন হাসপাতাল সড়কে আমিনা ফার্মেসীকে ২ হাজার টাকা, পুরাতন হাসপাতাল সড়ক হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশকে ১৫ হাজার টাকা, সৈয়দ মুজতবা আলী সড়ককে কামাল ফল ভান্ডারকে ২ হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.