স্টাফ রিপোর্টার॥ জেলার একমাত্র প্রতিবন্ধী স্কুল। মৌলভীবাজার দি ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩০ জানুয়ারি সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গণে জেলা পরিষদের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন জেলা পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার ও হাসান আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল, স্কুলের পরিচালক ডি ডি রায় বাবলু প্রমুখ। স্কুলের ৪০ জন শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.