হোসাইন আহমদ॥ এসএসসি পরীক্ষার প্রথম দিনে ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মৌলভীবাজার জেলায় ২১ হাজার ২ শত ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৬৬ জন।
জেলা কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ৭টি উপজেলায় এসএসসি ২৩, দাখিল ০৯ ও ভোকেশনাল পরীক্ষার্থীদের জন্য ০৪টি সেন্টারে পরীক্ষা নেয়া হয়।
এর মধ্যে এসএসসিতে ১৮ হাজার ৩শত ৬৭ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ৪৮জন। দাখিলে ২ হাজার ৪শত ৬৮ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ১৬জন এবং ভোকেশনালে ৩শত ৯৯ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ০২জন। গতকাল কোনো কেন্দ্রে কাউকে বহিষ্কার করা হয়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.