স্টাফ রিপোর্টার॥ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষেজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী শিক্ষা মেলা আলোচনা সভা ইত্যাদি,এ উপলক্ষো ৪ ফেব্রুয়ারী মৌলভীবাজার শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আহসান এর সভাপতিত্বে এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশালয় চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধণ করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ,সৈয়দ মোস্তাক আলী,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। উদ্ধোধণী মেলা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুদিপ দাশ ভট্রাযার্য্য, রুহেনা আকতার,এনামুল কবীর, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসনে,নিয়ামত উল্লাহ প্রমূখ। মেলায় ১২টি শিক্ষা উপকরন ষ্টল প্রদর্শীত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.