স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ঘয়গড় এলাকা থেকে আপত্তিকর আন্তরঙ্গ অবস্থায় এলাকাবাসী হাতেনাতে এক জোড়া যুগল আটক করেছে।
শনিবার ৪ ফেব্রুয়ারী বিকেল ৫টায় লন্ডন প্রবাসী সিরাজুল ইসলামের বাড়ি থেকে মৌলভীবাজার কোর্টে কর্মরত এস আই মুক্তাদির ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার এক নারীকে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী সিরাজুল ইসলামের বাড়িতে কেয়ারটেকার হিসেবে মশাহিদ মিয়া থাকেন। তার যোগসাজসে এসআই মুক্তাদির এক নারীকে নিয়ে ৪ ফেব্রুয়ারি বিকেলে সিরাজুল ইসলামের বাড়িতে উঠেন।

ওই সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে উভয়কে ঘরে আটক করে মোস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ ও পুলিশকে খবর দিলে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন ও চেয়ারম্যান এর উপস্থিতিতে যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
এসময় উত্তেজিত এলাকাবাসী বাড়ির সামনে থাকা একটি প্রাইভেটকার (মৌলভীবাজার-ঘ ১১-০০০৪) ভাঙচুর করে। ইউনিয়ন চেয়ারম্যান পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি আপত্তিকর অবস্থার বিষয়টি অস্বীকার করে বলেন, মহিলাটি পুলিশ সদস্যের ফুফাতো বোন। ঘয়গড় এলাকায় সিরাজুল ইসলামের বাড়িতে তারা বেড়াতে গিয়েছিল
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.