শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল শহরতলী জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি রোববার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, মোঃ সাইফুল ইসলাম তালুকদার এবং জ্যোতিষ রঞ্জন দাশ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ৭১ বাংলা টেলিভিশনের শ্রীমঙ্গল প্রতিনিধি পিকলু চক্রবর্ত্তী, দৈনিক প্রথম ভোরের শ্রীমঙ্গল প্রতিনিধি তোফায়েল আহমেদ পাপ্পু সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী ১ম ২য় ও ৩য় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.