শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল মাস্টারপাড়া আবাসিক এলাকায় পরিবারের সদস্যকে স্প্রে’র মাধ্যমে অজ্ঞান করে ঘরের মালামাল চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা আলমারি ভেঙে সোনা, নগদ অর্থ নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে ৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতের কোন এক সময়ে। রোববার সকালে স্থানীয়রা চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতরা হলেন- ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তুষার দাস, তার স্ত্রী সম্পা দাস ও মেয়ে বিনতা। তবে তাদের দেড় বছরের ছেলে তৃণাব সুস্থ রয়েছে।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতদের সঙ্গে কথা বলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.