শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ ক্যাম্পের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে আটক করেছে।
৪ ফেব্রুয়ারি শনিবার রাতে শ্রীমঙ্গলস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, শনিবার বিকালে তাদের একটি দল মৌলভীবাজার জেলা সদরের চাদঁনী এলাকায় অভিযœ চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী (পেনাল কোড এবং জি আর-১০০/০৮) মো: আবু তাহেরকে আটক করে।
এছাড়াওও অন্য একটি দল হবিগঞ্জ জেলার সদর থানাধীন উচাইল বাজার এলাকা হইতে এক বছরের সাজাপ্রাপ্ত (জি আর-১৫৬/০৭) আসামী ঝাড়– মিয়া কে আটক করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.