স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জি.আর চাউল, ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
পৌর মেয়র জুয়েল আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
৬ সোমবার ফেব্রুয়ারি এ সময় ১০০ জনকে ১০০ বান্ডিল ঢেউটিন, ৪০০ জনকে ১০ কেজি করে চাউল এবং ১২৫ জনকে আড়াই লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য অধ্যাপক রফিকুর রহমান, ইউএনও মাহমুদুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোসাদ্দেক আহমদ মানিকসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.