মৌলভীবাজারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর শাখা।
সোমবার ৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯ টায় শহরের কুসুমবাগ এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার পয়েন্টে সমাবেশ মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মৌলভীবাজার শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী ও মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল মুমিত। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক মৌলভীবাজার শহর সভাপতি মু ফখরুল ইসলাম ও হাফেজ তাজুল ইসলাম, সাবেক জেলা সভাপতি দেলওয়ার হোসেন, শহর সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.