কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কুলাউড়া পলি ক্লিনিকের চেয়ারম্যান ও সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক এ কে এম সফি আহমদ সলমান এর শুভ জন্মদিন উপলক্ষে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে শুভ জন্মদিন পালন করেন ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান চৌধুরী ছোহেল, উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতা জহিরুল ইসলাম জহির, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদুজ্জামান রাজু, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি এপি তালুকদার রনি। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত হোসেন ফরহাদ, জয়নুল ইসলাম জামাল, জালাল সিদ্দিকী, রিয়াজ আহমেদ, ওয়াজেদ খান, নবেল হাসান তালুকদার, ফারদিন চৌধুরী, রুকন বখস, বিমল ঘোষ, আদনান হোসেন, সামছুল ইসলাম, মুহিবুল হাসান, মামুনুর রশীদ পায়েল, কামরান খান, রাহী চৌধুরী, আবদাল হোসেন, মুয়াজ্জিম হোসেন, সাদ্দাম হোসেন, আহমেদ নাজ্জার, মুবিন আহমদ খোকন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইকবাল হোসেন রিজন, প্রবাসী কমিউনিটি নেতা আবুল কাশেম মোহন, যুবলীগ নেতা রাজু আলী রাজুম। এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক ও নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, ডেইলী স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বাণিজ্যিক ব্যবস্থাপক বিকাশ মল্লিক, সিনিয়র স্টাফ রিপোর্টার রাসেল আহমদ, সাংবাদিক এস আর চৌধুরী অনি প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.