স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে সরাইল রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগীতা ২০১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি বুধবার বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে এ ফাইনাল খেলার পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সরাইল রিজিয়ন এর ভারপ্রাপ্ত কমান্ডার কর্ণেল গাজী মোঃ আহসানুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আশরাফুল ইসলাম। ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন, ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস এম আনিসুজ্জামান, মেজর মাহমুদ, মেজর খালেদ হায়দার, মেজর আসিফ ও মেজর মাহতাব প্রমূখ। খেলায় সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন অংশনেয় এবং ফাইনাল ম্যাচে ৩৫ ও ৪ ব্যাটালিয়নের জোয়ানরা অংশনিয়ে ৩৫ ব্যাটালিয়ন ২৭-২৩ গোলের ব্যবধানে জয় লাভ করে।
এর আগে রবিবার সকালে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে ৫৫ বিজিবির ব্যবস্থাপনায় বেলুল ও পায়রা উড়িয়ে ৪দিন ব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আশরাফুল ইসলাম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.