হোসাইন আহমদ॥ মৌলভীবাজার শহরে প্রাইভেট স্কুল প্রতিষ্ঠার পথিকৃৎ সানমুন ক্যাডেট স্কুল এন্ড কলেজের গৌরবের পঁচিশ বছর ও প্রতিষ্ঠার রজত জয়ন্তী উৎসব মূখর পরিবেশে ৩ দিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্য দিয়ে ব্যতিক্রমী আয়োজনে ১১ ফেব্রুয়ারী শনিবার রাতে সম্পূন্ন হয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুল আলম এর সভাপতিত্বে প্রথম দিন বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টায় বর্ণাঢ্য শুভাযাত্রা স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। অনুষ্ঠান মালার দ্বিতীয় দিনে শুক্রবার ১০ ফেব্রুয়রী আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন এমপি, সদর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, মৌলভীবাজার ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি ও কলামিষ্ট মোঃ আবু তাহের, আলী আহসান, ডাঃ জিল্লুল হক ও মোঃ আব্দুস সামাদ প্রমুখ।
সমাপনী দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক ও সংস্কৃতজন সৈয়দ হাসান ইমাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তী শিশু সাহিত্যিক, ছড়াকার ও দৈনিক যুগান্তরের ফিচার সম্পাদক রফিকুল হক দাদু ভাই, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলা একাডেমী পুরুষ্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক ও কবি আসলাম সানী ও কবি সাবেদ আল-সাদ প্রমুখ।
অনুষ্ঠান মালার শেষ দিনে সফল অভিবাবক, শিক্ষার্থী এবং গুণীজনের সংবর্ধনা প্রদান করা হয়।
শেষ পর্যায়ে জাতীয়, স্থানীয় ও স্কুলের শিক্ষার্থীরাসহ বিভিন্ন পর্যায়ের সংস্কৃতিকর্মীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশেন করেন। রজত জয়ন্তী উৎসবে জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার লোকের উপস্থিতিতে আরও আকর্ষণীয় হয়ে উঠে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.