স্টাফ রিপোর্টার॥ বিশ্ব বেতার দিবস ২০১৭ উপলক্ষে ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ঘটিকায় রেডিও পল্লীকন্ঠের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তুমিই বেতার’ প্রতিপাদ্য নিয়ে রেডিও পল্লীকন্ঠ এফ এম৯৯.২ মৌলভীবাজার এর আয়োজনে রেডিও পল্লীকন্ঠের সভা কক্ষে আল-আমিন প্রোগ্রাম প্রযোজক রেডিও পল্লীকন্ঠর এর সঞ্চালনায় মোঃ মেহেদি হাসান সিনিয়র স্টেশন ম্যানেজার রেডিও পল্লীকন্ঠ এর সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ মশাহিদ আহমদ চুন্নু রেডিও পল্লীকন্ঠের সিনিয়র সহ-সভাপতি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, ব্র্যাক জেলা প্রতিনিধি আরিফুর রহমান, বক্তব্য রাখেন রেডিও পল্লীকন্ঠ অনুষ্ঠান প্রযোজক নাইমা ইয়াসমীন, রেডিও পল্লীকন্ঠ কারিগরি প্রযোজক বিপ্লব কান্তি দেব, আলোচনা সভায় উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠ এর সকল প্রযোজক বৃন্দ। বক্তারা বলেন বেতার এ দেশের সবচেয়ে প্রাচীন,বৃহত্তম ও শক্তিশালী গণমাধ্যম। তথ্য, শিক্ষা ও বিনোদনের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে এই গণমাধ্যমটি অত্যন্ত তাত্পর্যপূর্ণ ভূমিকা রাখছে ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.