কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির আয়োজনে পান্না স্মৃতি ২য় নাইট মিনি ফুটবল টর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে।
১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৯ টায় আদমপুর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্ট এর উদ্বোধন করেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন। প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। আদমপুর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা’র সভাপতিত্বে ও সাদেক আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আব্দুল ওয়াহিদ, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, সাংবাদিক সংস্কৃতি কর্মী সাব্বির এলাহী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাধারন সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.