স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার সালামিটিলা এলাকার বিশিষ্ট সমাজসেবী ও যুক্তরাজ্য প্রবাসি আলহাজ্ব সাহাজানুর রাজার পিতা আলহাজ্ব মোঃ হাসন রাজা (৯০) ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪.৪৫ মিনিটে তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহির রাজিউন)। মরহুমের নামাজে জানাজা পরদিন ১৫ ফেব্রুয়ারি বুধবার বাদ আছর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মৌলভীবাজার শহরের দেওয়ানী মসজিদের প্রধান ইমাম সৈয়দ মহি উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক চীপ হুইপ ও মৌলভীবাজর-৪ আসনের সংসদ সদস্য উপাধক্ষ আব্দুস শহীদ, কানাডা আওয়ামীলীগের সভাপতি জি এস মাহমুদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসি বাচ্চু মিয়া, শেখ মঈন উদ্দিন, হাজী সুন্দর মিয়া।
জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.