স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের মনসুম চায়নিজ রেষ্টুরেন্টে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সাবেক ছাত্রনেতা আহমেদ আহসানের উদ্যোগে যুক্তরাজ্যের লেবার ফ্রেন্ডন্স অব বাংলাদেশ এর প্রতিনিধি দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধিতরা হলেন যুক্তরাজ্য পার্লামেন্টের জনাথন আওয়ারাথ এমপি, ডেম রোজি এমপি, উইনটার্টন এমপি, লেবার ফ্রেন্ডন্স অব বাংলাদেশের চেয়ারম্যান হাওয়ার্ড ডাওভার সহ প্রবাসী কাউন্সিলর ও ডেলিগেইটবৃন্দ।
১৫ ফেব্রুয়ারি বুধবার রাতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদ উদ সামাদ চৌধুরী এমপি, উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি, সাবেক এমপি নাসের রহমান, লেঃ কর্ণেল শাহ আলম, পুলিশ সুপার শাহ জালাল ও মৌলভীবাজার চেম্বার সভাপতি কামাল হোসেন।
এ সময় বৃটিশ এমপিরা বলেন যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে সামাজিক,অর্থনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মৌলভীবাজার ও সিলেট অঞ্চলের মানুষ যুক্তরাজ্যের পার্লামেন্টে ও বিভিন্ন সিটির জনপ্রতিনিধি হিসেবে সুনামের সহিত কাজ করছে। এছাড়া সিলেটে যুক্তরাজ্য ভিসা সেন্টার করার ব্যপারে সহযোগীতার আশ্বাসও দেন বৃটিশ এমপিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.