জুড়ী প্রতিনিধি॥ মহান মাতৃভাষা সম্মাননা পদক পেলেন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ২০১৬ বর্ষের প্রেসিডেন্ট ও মানব ঠিকানার ষ্টাপ রিপোর্টার হারিস মোহাম্মদ।
১৫ ফেব্রুয়ারী বুধবার বিকেলে ঢাকা সেগুন বাগিচা প্রফেসর আক্তার ইমাম অডিটোরিয়ামে মানবাধিকার সংগঠন ইউনাটেড মুভমেন্ট হিউম্যান রাইটস আয়োজিত মাস ব্যাপী মাতৃভাষা উৎসব উপলক্ষে “সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে আমাদের করণীয় ” শীষক আলোচনা সভা, “ ৫২ এর জীবন্ত কিংবদন্তী ভাষা সৈনিক রেজাউল করিম” বইয়ের মোড়ক উম্মোচন ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনাটেড মুভমেন্ট হিউম্যান রাইটস এর চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপ্রতি মোঃ জয়নুল আবেদীন, উদ্বোধক হিসাবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন ভাষা সৈনিক রেজাউল করিম, প্রধান আলোচক ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, শিল্প মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ডাঃ মোঃ আব্দুল করিম, সাংবাদিক ফরিদ খান প্রমুখ। আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সারা দেশের ১৫ জন ব্যাক্তিকে মহান মাতৃভাষা সম্মাননা পদক-২০১৬ প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.