হোসাইন আহমদ॥ “মাদক নিয়ন্ত্রণ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে” মৌলভীবাজার যুব সংস্থার উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে সদর যুব সংস্থা কর্তৃক মাদক নিয়ন্ত্রণ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল।
সংস্থার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্যে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, রওশনুজ্জামান সিদ্দিকি, মোঃ সাইফুল্লাহ ও মডেল থানা অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ প্রমুখ।
বক্তারা বলেন মাদক একটি সামাজিক ব্যধি এ থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে একত্রে কাজ করতে হবে। আমরা বিভিন্ন মেলার নামে অসামাজিক কার্যক্রম বন্ধ করতে সক্ষম হয়েছি। শেরপুর মেলায় বিগত দিন গুলোতে জুয়ার আসর থেকে শুরু করে নানা অসামাজিক কার্যকলাপ দেখা যেত। বাউল গান, জারি গান ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু এর আড়ালে নগ্ন নিত্য, জুয়া, মদ ও অসামাজিক অনুষ্ঠান চলতে পারে না। এসকল অসামাজিক কার্যকলাপে যুব সমাজ কখনও উপকৃত হয়না। বরং জাতির মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়। দেশ উন্নতি ও অগ্রগতি থেকে পিছিয়ে পড়ে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়শেনের সভাপতি আক্তার উদ্দিন, পৌর কমিশনার আয়াছ আহমদ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসির উদ্দিন, মাসুক উদ্দিন, সংস্থার সদস্য দুলাল আহমদ, সৈয়দ জুবের আলী, সাংবাদিক সৈয়দ মুন্তাছির রিমন, রুখুনুজ্জামান আহমদ, শামীম আহমদ, গোলাম টিটু সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মী সুশীলসমাজের প্রতিনিধি প্রমখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.