আবদুর রব॥ দুর্নীতি দমন কমিশনের মহা-পরিচালক ড. শামসুল আরেফিন বলেছেন, ঘুষ গ্রহিতা ও ঘুষ দাতা কোনভাবে সামান্য উপকৃত হয়। কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় জনগণ ও রাষ্ট্র। দুদক দোষী ব্যক্তিদের ধরে বিচারের মুখোমুখি করে। এতে খুব একটা প্রভাব বিস্তার হয় না। সামাজিক প্রতিরোধই দুর্নীতি দমনে বেশি প্রভাব বিস্তার করে। তাই ঘুষ-দুর্নীতি বিতাড়নে সমাজ থেকে একটি জাগরণ সৃষ্টি করতে হবে।
তিনি ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বড়লেখা ও জুড়ী উপজেলায় ব্যক্তিগত সফরে গিয়ে রাতে স্থানীয় জুড়ী জাঙ্গীরাই মাঠে হাকালুকি ব্লাড ফাউন্ডেশন আয়োজিত সাংবাদিক সুমন গোল্ডকাপ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত ফাইনাল খেলায় বড়লেখার মানবকল্যাণ ফাউন্ডেশনকে হারিয়ে জুড়ী রিসাদ স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মাসুক আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক সুমন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের হবিগঞ্জ-মৌলভীবাজার জেলার সমন্বিত উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমান, জুড়ী থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র দাস, বিশিষ্ট কলামিষ্ট অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী, যুগান্তরের সাংবাদিক আবদুর রব, অনলাইন পোর্টাল জুড়ী টাইমসের সম্পাদক মন্ডলীর সভাপতি আজিুজর রহমান, জুড়ী মুক্তাদির বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইছহাক আলী, উপজেলা ক্রীড়া সংস্থা ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিংকু রঞ্জণ দাস, ক্রীড়া ব্যক্তিত্ব মুজিবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.