স্টাফ রিপোর্টার॥ একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে মৌলভীবাজার এর কমিউনিটি রেডিওপল্লীকন্ঠ এফ এম ৯৯.২ পরিবার।
২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে শুরু হয় পুষ্পস্তবক অর্পন । আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে রেডিওপল্লীকন্ঠ পরিবারের সদস্যরা।এসময় উপস্থিত ছিলেন রেডিও পল্লীকন্ঠ এর সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান,রেডিও পল্লীকন্ঠ কারিগরি প্রযোজক বিপ্লব কান্তি দেব,রেডিও পল্লীকন্ঠ এর প্রযোজক তাহমিদ আহমেদ, প্রযোজক সাইফুল ইসলাম, প্রমুখ ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.