বিশেষ প্রতিনিধি॥ ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি)-২ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত্বে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃতে ২৬ ফেব্রুয়ারি রোববার অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ঢুলিপাড়া এলাকাস্থ হইতে ০১ জন চাঞ্চল্যকর হত্যা মামলার (শ্রীমঙ্গল থানার মামলা নং ০৫ তারিখ ০৬/০১/২০১৫, ধারাঃ ৩০২/২০১/৩৪ দঃবিঃ (জিআর ০৫/১৫) ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ আকল উদ্দিন @ আকিল (৩৫) পিতা-মোঃ মফিজ উল্লাহ, সাং-শেখ পাড়া, থানাঃ চুনারুঘাট, জেলা হবিগঞ্জ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.