স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী মিহির কান্তি দে মিন্টু (৭৬) ক্যানসার ব্যধিতে আক্রান্ত হয়ে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে শহরের শান্তিবাগস্থ নিজ বাস ভবনে পরলোক গমন করেছেন। পরলোক গমন কালে তিনি ১ ছেলে ১ কন্যা, নাতী নাতনী সহ অসংখ্য আতœীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মরদেহ বিকেল ১১ঘটিকায় মৌলভীবাজার শহরের কালিবাড়ীতে আনা হলে সর্বস্থরের জনসাধারণ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে তাঁর শেষকৃত্ত অনুষ্ঠান জেলার রাজনগর উপজেলার তারাপাশা গ্রামে পাবিবারিক স্বশানে অনুষ্ঠিত হয়। মিহির কান্তি দেব (মিন্টু)র মৃত্যুতে শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও তাঁর বিদেহী আত্বার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.