প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৮, ২০১৭, ৬:৪৯ পি.এম
কমিউনিটি পুলিশিং বিষয়ক অালোচনা সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পুলিশই জনতা, জনতাই পুলিশ– এ স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং বিষয়ক এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ ফেব্রুয়ারী দুপুরে ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল। বিশেষ অতিথি ছিলেন ওসি ( তদন্ত) মো. জসীম উদ্দিন, সাব ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার মো. শাহজাহান মিয়া প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.