হোসাইন আহমদ॥ লন্ডনে কচুরিপনা ব্যবহার করে আর্সেনিক মুক্ত, নিরাপদ এবং খাবারের উপযোগী ফিল্ডার তৈরির কথা বলেছেন মৌলভীবাজারের কৃতি সন্তান যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল বিজ্ঞানের অধ্যাপক ও স্বাস্থ্য বিজ্ঞান স্কুলের গবেষণা বিভাগের প্রধান ড. পারভেজ হারিছ।
২ মার্চ বৃহস্পতিবার দুপুর ১ টায় স্থানীয় সাদিয়া কমিউনিটি সেন্টারে জেলার শীর্ষ স্থানীয় ব্যক্তিদের নিয়ে স্বাস্থ্য এবং বাংলাদেশীদের সম্পদ উন্নত করতে সুগন্ধী চালের সম্ভাবনা শীর্ষক আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব সম্ভাবনার কথা বলেন।
মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. ফজলুল আলীর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ডা: জিল্লুল হক, ব্যাংক অফিসার এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু তাহের, বকশি ইকবাল আহমদ, প্রথম আলো জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু ও আতাউর রহমান,সাবেক মোঃ খালেদ মাহমুদ প্রমুখ।
মূল বক্তব্য উপস্থাপনকালে ড. পারভেজ হারিছ আরও বলেন, বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ করতে হলে আমাদেরকে আর্সেনিক মুক্ত পানি পান করতে হবে এবং খাবারে ভাতের পরিমাণ কমিয়ে শাক সবজি বেশি পরিমাণে খেতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.