স্টাফ রিপোর্টার॥ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (নুরুল আম্বিয়া)।
৪ মার্চ শনিবার বেলা বারোটায় জেলা শহরের চৌমোহনা চত্বরে এই কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে মৌলভীবাজার জেলা জাসদের আহবায়ক (নুরুল আম্বিয়া) আ স ম সালেহ সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জাসদ যুগ্ম আহবায়ক হাছান আহমদ রাজা, জেলা যুবজোট সাধারণ সম্পাদক সোহেল সামাদ পলাশ, যুবনেতা ফয়ছল আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশে এক শ্রেণীর স্বার্থান্বেষীমহল নিজেদের ব্যবসায় মুনাফা করার জন্য এলপি গ্যাস সিলি-ার এর ব্যবসা করতে এই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এছাড়া এই মহলটিই পরিকল্পিতভাবে বিদ্যুতের দামও বাড়ানোর প্রক্রিয়া করছে। তাই সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি ভেবে গ্যাসের দাম যাতে না বাড়ে সেজন্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.