স্টাফ রিপোর্টার॥ ৪ মার্চ শনিবার সকালে জেলার শ্রমঙ্গল উপজেলার জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ জেলা ও উপজেলার বর্তমান ও প্রাক্তন ছাত্রলীগ নেতারা।
পরে জেলা পরিষদ মিলনয়তনে সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, বিশেষ অতিথি হিসেবে অংশনেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিকুর রহমান, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি।
উল্লেখ্য প্রায় ২০ বছর আগে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.