স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও কচুয়া জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান সুলেমান (৭৩) ৩ মার্চ শুক্রবার দুপুর ১.৩০ মিনিটে তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহির রাজিউন)। মরহুমের নামাজে যানাজা ঐদিন রাত ৮.৩০ মিনিটে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। নামাজে যানাজায় ইমামতি করেন কচুয়া জামে মসজিদের ইমাম মাওলানা সফিকুর রহমান। যানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
যানাজার নামাজ পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিওর সহ সভাপতি ও মরহুম মোঃ হাবিবুর রহমান সুলেমান এর বড় ভাই মোঃ ফিরোজ, মরহুমের পুত্র ওয়েলস যুবলীগের জয়েন্ট সেক্রেটারী ও গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলসের ট্রেজারার এবি রুনেল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মুহিবুর রহমান তরফদার, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ, সাবেক জাসদ নেতা মোঃ মুহিবুর রহমার, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান। এ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সর্ব স্থরের মানুষ উপস্থিত ছিলেন।
মরহুম মোঃ হাবিবুর রহমান মৃত্যুর পূর্ব পর্যন্ত কচুয়া জামে মসজিদের সভাপতি, কচুয়া ফুরকানিয়া কারিয়ানা মাদ্রসা পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। এ পূর্বে তিনি একাটুনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন মেয়াদে পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.