স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট এলাকার দত্ত এন্টারপ্রাইজ নামের মোবাইলের দোকান থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা সুমাইয়া নাজনীন এর চুরি হওয়া মোবাইল ৬ মার্চ সোমবার দুপুরে উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, ২০ ফেব্রুয়ারী শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামের ৩দিন ব্যাপি বই মেলা থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তার মোবাই চুরি হয়। পরে তিনি ২২ ফেব্রুয়ারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন (জিডি নং-১১৪১)। অভিযোগের প্রেক্ষিতে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে শহরের চাঁদনীঘাট এলাকার দত্ত এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী সঞ্জয় দত্ত (অপু) এর মোবাইলের দোকান থেকে এটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে দোকানের মালিক সঞ্জয় দত্ত (অপু) বলেন, মো: জিয়াউর রহমান নামের একজনের কাছ থেকে আমি মোবাইলটি ক্রয় করেছি। পরে পুলিশ মো: জিয়াউর রহমানকে আটক করে। সে ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে জানা যায়। মৌলভীবাজার মডেল থানার এ.এস.আই তুহিন চুরি হওয়া মোবাইলটি উদ্ধার ও জিয়াউর রহমানকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.