বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে.এম. নজরুল ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল শ্রীমঙ্গল দি বার্ডস রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পিছনে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাতদলের ৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে। আটককৃতরা হল (১) আবদুল ওয়াদুদ (৪০), (২) শাহাবুদ্দিন (২৬), (৩) জবলু হোসেন (৩০)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে.এম. নজরুল ইসলাম জানান, ডাকাত আবদুল ওয়াদুদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলা ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় ৭ টি ডাকাতি মামলা রয়েছে। অপর আসামী শাহাবুদ্দিনের বিরুদ্ধে শ্রীমঙ্গল ও জুড়ি থানাতে ২টি ডাকাতি মামলা রয়েছে এবং জবলু হোসেন এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা সহ মোট ৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ধৃত ডাকাতদেরকে ৮ মার্চ বুধবার দুপুরে মৌলভীবাজার কোর্টে চালান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.