স্টাফ রিপোর্টার॥ EATL- প্রথম আলো অ্যাপ প্রতিযোগিতা ২০১৬ প্রতিযোগিতায় মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের প্রাপ্তন ছাত্রদের তৈরিকৃত এ্যাপ্স টি ৩০তম স্থানে রয়েছে। সেটিকে প্রথম স্থানে নিয়ে যেতে হবে। তার জন্য বিশেষ করে মৌলভীবাজার তথা সিলেটবাসীর সর্বাত্বক সহযোগীতা প্রয়োজন। আপনারা সবাই যদি এই শিশু শিক্ষা আপস্টি ডাউনলোড করেন, তাহলেই আমাদের ছাত্র-ছাত্রীদের এ প্রয়াস স্বার্থক হবে।
৮ মার্চ বুধবার দুপুর ২টায় পলিটেকনিক ইন্সটিটিউটের হল রুমে অনুষ্ঠিত ক্যাম্পেইন ও সেমিনারে প্রধান অতিথির বক্তবে এ কতাগুলো বলেন, অনুষ্টানের প্রধান অতিথি, মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ আহসানুর রহমান।
শিশু শিক্ষা এ্যাপ্স নিয়ে অনুষ্টিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, আর.এ.সি, বিভাগের বিভাগীয় প্রধান জহিরুল ইসলাম, প্রধান নন-টেক জাহাঙ্গীর আলম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দৈনিক বর্তমান প্রতিনিধি এস এম মেহেদী হাসন, রেডিও পল্লি-কন্ঠ এর স্টেশন ম্যানেজার। ওয়েব সল্যুশনস এম বি’র চেয়ারম্যান ফজলুর রহমান সোহাগ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, জুনিয়র ইন্সট্রাকটর (ফুড) শেখ আশরাফুল ইসলাম। উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.