হোসাইন আহমদ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপর চার্জশীট দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ মার্চ শনিবার দুপুরে মৌলভীবাজার সদর, পৌর ও সরকারিী কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে শহরের শমসেরনগর রোড থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক ভবনের সম্মুখে সমাবেশে মিলিত হয়।
সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র নেতা সৈয়দ নেপুর আলী, নাসিম আহমদ বাপ্পী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আমির মোহাম্মদ, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শেখ রুনেল, আহমদ জাকির হোসেন শাফিন, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইহাম মুজাহিদ ও দেলওয়ার হোসেন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.