হোসাইন আহমদ॥ কয়েকজন প্রবাসীদের উদ্যোগে আলোকিত হলো মৌলভীবাজার সদর উপজেলার কটার মহল গ্রাম। ওই এলাকার প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর পাশাপাশি এলাকার ও সাধারণ মানুষের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা পালিয়ে যাচ্ছেন। তাদের উদ্যোগে গ্রামের প্রতিটি কর্ণারে লাগানো হয়েছে সড়ক বাতি।
উপজেলার কটার মহল প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ১০ মার্চ শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক বাতির উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি ।
আলহাজ্ব আব্দুল বাছিত এর সভাপতিত্বে ও রুহেল আহমদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, ডাঃ সাদিক আহমদ ও নোওশর আলী খোকন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.