স্টাফ রিপোর্টার॥ জাতিকে মানব সম্পদে পরিনত করতে গেলে প্রথমেই দরকার শিক্ষা। এদেশের প্রতিটি মানুষকে মানব সম্পদে পরিনত করতে সরকার শিক্ষাখ্যাতকে গুরুত্বর দিয়েছে বেশি। কোন দল কোন মতের মানুষ সেটা আমাদের দেখার বিষয় নয় প্রত্যেক কমিউনিটির প্রজন্মকে শিক্ষিত করতে সরকার যেখানে যা প্রয়োজন তা করে যাচ্ছে। তাই প্রত্যেকটা মসজিদ ও মন্দিরে আয়োজন করা হয়েছে গনশিক্ষা কর্মসূচীর ।
১৫ মার্চ বুধবার দুপুরে মৌলভীবাজারের বিভিন্ন প্রাইমারী স্কুল পরিদর্শন শেষে এ কথা বলেছেন প্রাথমিক ও গণ শিক্ষামন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান।
এ সময় শিক্ষক সল্পতায় মৌলভীবাজারের কিছু স্কুলে হিন্দু শিক্ষক কর্তৃক পাঠদানের বিষয়টি সাধারন মানুষের সামনে নেগেটিভ ভাবে তুলে ধরে বিভ্রান্তিসৃষ্টিকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, যতভালো কাজই আপনি করেন না কেন কিছু ভূত তা টানাটানি করবেই । কত রকমের ভুত আছে আমাদের সমাজ ব্যাবস্তায়। তবে আমাদের দেশের মানুষ তা বুঝে। অল্প কিছু মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আর যারা এটা করে বুঝে নিতে হবে তাদের জাল দুর্বল এদের খলই এর তলা নেই।
স্কুল পরিদর্শন কালে মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আলিম, এডিপিও মো. আলী আহসান ও কিশোলয় চক্রবর্তীসহ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। পরে মন্ত্রী মৌলভীবাজার সরকারী স্কুল মাঠে প্রাথমিক শিক্ষদের এক সামাবেশে যোগ দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.