স্টাফ রিপোর্টার॥ “দৈনিক যুগান্তর” স্বজন সমাবেশ এর ২৩ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার সরকারি কলেজ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার ১৫ মার্চ দুপুর ১ টায় মৌলভীবাজার সরকারি কলেজের হলরুমে আলোচনা সভার মাধ্যমে সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আব্দুস সামাদ চৌধুরীকে সভাপতি ও সৈয়দ মুহিবুর আলীকে সাধারন সম্পাদক করা হয়। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাহবুব হাসান, সহ-সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিলানী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদুল হক শিপন, দপ্তর সম্পাদক রাজন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মুবিন খান, সাহিত্য সম্পাদক মুহিবুর রহমান আলমগীর, প্রকাশনা সম্পাদক শফি উদ্দিন আহমদ, সমাজকল্যান সম্পাদক মুস্তাকিম মিয়া, সহ সমাজকল্যান সম্পাদক নজমুল আহমদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এইচ এম সামাদ, পাঠ চক্র সম্পাদক রইছ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা রুকসানা বেগমসহ আরোও ৭জনকে কার্যকরী পরিষদের সদস্য করে ২৩ জনের একটি কমিটি গঠন করা হয়।
পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমদ, স্বজন সমাবেশ মৌলভীবাজর সভাপতি হুমায়ুন আহমদ, সহ-সভাপতি জসিম উদ্দিন, সমাজকল্যান সম্পাদক আহমদ সাদী, কার্যকরী পরিষদের সদস্য জসিম উদ্দিন, মাহিরুল ইসলাম, মো: ফাহিম, আহসানুল হক সুমন, আশরাফুল ইসলাম সহ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.