স্টাফ রিপোর্টার॥ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, ২০১৮ সালে আমরা শিক্ষাক্ষেত্রে নতুন বাংলাদেশ দেখবো। যুদ্ধ নয়, মেধাবি জাতি গঠনের মধ্য দিয়ে জ্ঞান-বিজ্ঞান আর শিক্ষা দিয়ে বিশ্ব জয় করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেভাবেই আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ উন্নতির শিখরে কোথায় যেতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা আজ দেখিয়ে যাচ্ছেন।
মন্ত্রী ১৫ মার্চ বুধবার মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষকদের সাথে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসের সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.