স্টাফ রিপোর্টার॥ কোটি মানুষের দৈনিক বাংলাদেশ প্রতিদিন এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর ৮ম বছরে পদার্পণ অনুষ্ঠান আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার ১৫ মার্চ সকাল সাড়ে এগারো টায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান পালিত হয়। বাংলাদেশ প্রতিদিনের মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ বয়তুল আলীর
সভাপতিত্বে ও মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস দুলালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রাধা পদদেব সজল ও আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসিন পারভেজ।
এ ছাড়াও বক্তব্য রাখেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, ইনডিপেনডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, আমার সংবাদ প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ প্রমূখ। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.