শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সালাম রাজা দিন দুপুরে এক নারীর সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকাবস্থায় আটক করেছে পুলিশ।
১৫ মার্চ বুধবার দুপুরে শহরতলীর শাহীবাগ এলাকার টিপু মিয়ার বাসা থেকে পুলিশ তাকে ও এক যুবতীকে আটক করে নিয়ে আসে। এ খবরে শ্রীমঙ্গল শহরসহ সর্বত্র আলোচনা-সামালোচনা ঝড় উঠছে।
থানা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫নং ওর্যাডের সদস্য আব্দুস সালাম রাজা একই ওয়ার্ডের শাহীবাগ এলাকার টিপু মিয়ার স্ত্রী সালমা বেগমের সাথে দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্ক গড়ে তুলেন। বুধবার সকালে টিপু মিয়ার ঘরেই অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হলে সালমার বেগমের স্বামী ঘটনাটি টের পেয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় তাকে আটক করে পরে পুলিশে সোর্পদ করা হয়।
সালমা বেগম এর স্বামী টিপু মিয়া জানান, রাজা মেম্বার দীর্ঘদিন যাবৎ তার স্ত্রীর সাথে তার অজান্তে অবৈধ সম্পর্ক গড়ে তুলেন। ঘটনা জানাজানি হলে সে প্রতিবাদ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছাড়ানোর জন্য পুলিশের কাছে জোর তদবির চলছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন,বিষয়টি পারিবারিক। ইউপি সদস্য তার স্ত্রী হিসেবে দাবী করছে এনিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.