স্টাফ রিপোর্টার॥ সড়ক নিরাপত্তা ও গনসচেতনতা বৃদ্ধিমুলক ক্যাম্পেইন অনুষ্ঠান ১৫ মার্চ বুধবার দুপুরে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,মৌলভীবাজার বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিন) মোঃ জয়নাল আবেদীন চৌধুরী, যানবাহন পরিদর্শক মোঃ আব্দুল খালিক, ্ট্রাফিক ইন্সক্টের মোঃ মাহফুজ আলম। বিদ্যালয়ের ৪৫০জন ছাত্রীদের মধ্যে রাস্তা পারাপার ও চলাচলের নিয়ম কানুন স¤পর্কে মহড়া শেখানো হয়। এ ছাড়া প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ সড়ক বিষয়ক মিনা কার্টুন প্রদর্শন ও সচেতনামুল নাটক মনঞ্চস্থ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.