সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গল উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুঞ্জবন গ্রামের (১৪)বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষনের ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
১৬ মার্চ বৃহস্পতিবার ভোররাতে শ্রীমঙ্গল থানা পুলিশের এক বিশেষ অভিযানে এ তিন ধর্ষককে আটক করা হয়।
আটককৃতরা হলেন,শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের আব্দুল মতলিব মিয়ার ছেলে জাহির মিয়া এবং তার দুই সহযোগী পুরানগাঁত্ত গ্রামের শাহাজান মিয়ার ছেলে শহিদ মিয়া ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তোফায়েল মিয়া।
এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার হাজী আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে বুধবার রাতে জাহির মিয়া তার অন্য দুই সহযোগীকে নিয়ে বাড়ির পিছনের জমিতে জোরপূর্বক ধর্ষণ করে।
শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল বলেন, ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ভিকটিমকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এরমধ্যে কুঞ্জবন এলাকার মেরাজ মিয়ার ছেলে তুহিন পলাতক রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.