রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে আইনশৃঙ্খলার উন্নয়নে জঙ্গী, সন্ত্রাস, মাদকের বিরোদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে রাজনগর থানা পুলিশ।
ইউপি চেয়ারম্যান শামসুননূর আহমদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের এএসপি রওশনুজ্জমান সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজনগর থানার ওসি শ্যামল বণিক, ওসি (তদন্ত) মো. আবু তাহের, সাবেক ইউপি চেয়ারম্যান মিহির কান্তি দাস, ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছানা প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.