বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল রমেশ রাম গৌঢ় এর তৈরী সাত লেয়ারের এক কাপ চা পান করে তাকে সাত হাজার টাকা পুরস্কার দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদ্রুত আহমদ মোহাম্মদ আল দিহাইমীর।
১৮ মার্চ শনিবার বিকেলে ব্যাক্তিগত সফরে শ্রীমঙ্গলে বেড়াতে আসলে সন্ধায় তিনি শ্রীমঙ্গল নীল কন্ঠ চা কেবিনে রমেশ রাম গৌঢ় এর আবিস্কৃত সাত লেয়ারের চা পান করেন। চা পান করে খুশি হয়ে তিনি রমেশ রাম গৌঢ়কে সাত হাজার টাকা পুরস্কার দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভুমি বিশ্বজিত পাল, রাষ্ট্র দ্রুতের পাবলিক রিলেশন অফিসার আব্দুর রহমান আসাদ, ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, লন্ডন প্রবাসী মো: বাদল ইসলাম, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো: জসিম ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.