ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজার পৌর শহরের ক্লাব রোডস্থ সুইপার কলোনি থেকে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রবিবার ১৯ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০লিটার চোলাই মদ ও ২কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন সাজন ভাস্কর (৪২), উজ্জল মিয়া (৪০), আবু বক্কর সিদ্দিক (৪৫) ও নিজাম উদ্দিন (৩৮)।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নিতাই রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ওরা হলো শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলায় বিশেষ ব্যবস্থা নেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.