স্টাফ রিপোর্টার॥ “ নদ নদী খাল বিলে দূষন চলে যদি ,জনগনের দুঃখ তাতে বাড়বে নিরবধি” প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ২২ মার্চ বুধবার বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক এনজিও সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী,আলোচনা সভা,সি¤েমাজিয়াম ইত্যাদি। জেলা প্রশাসকের নেতৃত্বে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের উদ্যোগে বিশ্ব পানি দিবস উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পাউবি নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ শংকর চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
জেলা শিশু বিষযক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান,সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী প্রমুখ। বক্তারা নিরাপদ পানি উৎসস্থল নিরাপদে রাখার উপর গুরুত্বারোপ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.