ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
২৫ মার্চ শনিবার সকাল ১০টায় শহরের শাহ মোস্তফা সড়কে শহীদ গনকবরের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা আওয়ামী লীগ, সিভিল সার্জন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্থরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষায়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সাংষদ সৈয়দা সায়রা মহসীন। মুখ্য আলোচক ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল, পৌর মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাবেক মহিলা সাংসদ হুছনে আরা ওয়াহিদ, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মো: জামাল উদ্দিন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.