স্টাফ রিপোর্টার॥ মুক্তিযুদ্ধের চেতনায় ঋদ্ধ দেশ টিভি দর্শকের ভালবাসায় সিক্ত হয়ে অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে মৌলভীবাজারে কেক কাটা,আলোচনা সভা, শোভা যাত্রা ও সাইকেল র্যালীর মাধ্যমে দেশ উৎসব উদযাপন করা হয়েছে । এতে দেন বর্ষীয়ান রাজনীতিবিদ থেকে শুরু করে, সংস্কৃতি কর্মী, বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেনি পেশার মানুষ।
মৌলভীবাজার প্রেসক্লাবে সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম .পুলিশ সুপার মো. শাহজালাল, পৌর মেয়র মো. ফজলুর রহমান,সদর উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কেক কেটে বর্ষপূতি অনুষ্ঠান শুরু করেন।
জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, ২৬ মার্চের দিনে দেশ টিভি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এটি দেশের প্রতি,দেশের মানুষের প্রতি এবং দেশ প্রেমের এক ব্যতিক্রমী ভালবাসা প্রকাশ ঘটিয়েছে। আগামীতেও চলার পথে দেশ টিভি দেশ মাতৃকার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠার এই দিনে বক্তারা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেশ টিভির সংলিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিবাদন জানান।
‘দেশকে ভালোবাসুন, দেশের সঙ্গে থাকুন’ শ্লোগানকে ধারণ করে আট বছর আগে যাত্রা করা দেশ টেলিভিশন। বর্ষ পূর্তি উপলক্ষে মৌলভীবাজার দেশ উৎসবে ফুল ও কেক নিয়ে শুভেচ্ছা জানান, সাংবাদিক ,সংস্কৃতি কর্মী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে একটি বিশাল সাইকেল র্যালী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.