স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ডায়াবেটিক হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা লে. কর্ণেল (অব:) এম এ মতিন (৭০) শনিবার দিবাগত রাত আড়াইটার সময় শহরের বনশ্রী আবাসিক এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের পরিবার সূত্রে জানাযায় তাঁর প্রথম নামাজে-জানাযা ২৮ মার্চ মঙ্গলবার বাদ আছর টাউন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে-জানাযা ঐদিন সন্ধ্যায় সদর উপজেলার গ্রামের বাড়ি বাহারমর্দানে (সম্পাসি) অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম এম এ মতিন মৃত্যুর আগ পর্যন্ত ডায়াবেটিক হাসপাতালে মানুষকে নিরন্তর সেবা দিয়ে গেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.